,

ছেলের নতুন ছবি প্রকাশ করে যা বললেন বুবলী

news-image

বিনোদন প্রতিবেদক : ভার্চ্যুয়াল জগতে শুভেচ্ছা বার্তায় ভাসছেন শাকিব খান-বুবলীর সন্তান শেহজাদ খান বীর। আজ রোববার নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে বীরের ছবি পোস্ট করে সবার কাছে দোয়া চেয়েছেন বুবলী। তিনি একই ছবি পোস্ট করেন শেহজাদ খান বীরের খোলা ফেসবুকে পেজে।

নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে বুবলী লেখেন, ‘আমার সন্তান শেহজাদ খান বীরকে ভালোবাসার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাকে সবাই আশীর্বাদ করবেন।’

নায়িকা বুবলীর ৪০ লাখ ৩০ হাজার ফলোয়ার থাকা পেজ থেকে বীরের ছবি পোস্ট করার পর অনেকে ইতিবাচক আবার অনেকে নেতিবাচক মন্তব্য করেছেন। এছাড়া এই ছবি ৪৯৬ জন শেয়ার করেছন।

এর আগে বাবা-মায়ের পেজ থেকে আনুষ্ঠানিকভাবে বীরের নাম ও ছবি প্রকাশের পর তার নামে ফেসবুক পেজটি খোলেন বুবলী। পেজের অ্যাবাউটে বীরের নামের পাশাপাশি বাবা ও মায়ের নাম লেখা রয়েছে।

কয়েকদিন আগে ‘বেবি বাম্প’-এর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আলোচনা তোলেন শবনম বুবলী। এরপর শুক্রবার চিত্রনায়ক শাকিব খান ও বুবলী নিজেদের ফেসবুক প্রোফাইল থেকে জানান দেন, শেহজাদ খান বীর নামে তাদের আড়াই বছর বয়সী ছেলে সন্তান আছে।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী