,

সালিস ডেকে একই পরিবারের ৪ জনকে পিটুনি

news-image

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে সালিস ডেকে নিয়ে নারীসহ একই পরিবারের চারজনকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। আজ শনিবার বেলা ১১টার দিকে উপজেলার পিংড়ি বাড়ইবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহতরা হলেন- উপজেলার পিংড়ি বাড়ইবাড়ি এলাকায় মো. নুর আলম সরদার (৬০), তার স্ত্রী কাওসার বেগম (৫৫) ও দুই ছেলে মো. রিপন সরদার (২৬), মো. আব্দুল্লাহ (২০)।

আহত রিপন জানান, জমিজমা নিয়ে তার চাচাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঐ বিরোধ নিয়ে স্থানীয়ভাবে মিমাংশা চলছে। আজ বেলা ১১টার দিকে মীমাংসার কথা বলে রিপনসহ তার বাবা-মা ও ছোট ভাই আব্দুল্লাহকে তার চাচা কবির সরদার বাড়িতে ডেকে নেয়। চার চাচা কবির সরদার, আব্দুল হক সরদার, ফেরদাউ সরদার, মিলন সরদার ও তাদের ছেলে-মেয়েসহ ১০/১২ জন মিলে সালিসদারদের সামনে তাদের রুমের মধ্যে আটকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কাওসার বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। বাকিদের হাসপাতালে ভর্তি করেন।

অভিযুক্ত মিলন বলেন, ‘আমার বড় ভাই আব্দুল হক সরদাররের শরীরে প্রথমে আঘাত করায় আমরা তাদের মারধর করেছি।’

রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড