,

‘চকচকে চালে পুষ্টি থাকে না’

news-image

নিজস্ব প্রতিবেদক : চকচকে চালে পুষ্টি থাকে না বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ শনিবার রাজধানীর শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যাললের ছাত্র-শিক্ষক কেন্দ্রের অডিটোরিয়ামে আয়োজিত ‘আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড ২০২২’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘এক শ্রেণির ব্যবসায়ী চাল ছেঁটে পোলিশের মাধ্যমে চকচকে করে বাজারজাত করেন। এতে চালের পুষ্টির অংশ ছাঁটাই হয়ে অপচয় হয়।’

খাদ্যমন্ত্রী বলেন, ‘এক গবেষণা প্রতিবেদনের তথ্য বলছে- প্রতি ১০০ মেট্রিক টন চাল পোলিশ করলে ৫ মেট্রিক টন চাল অপচয় হয়। যার পুরোটাই চালের পুষ্টির অংশ। মনে রাখতে হবে চকচকে চালে পুষ্টি থাকে না। যে চাল খেয়ে জীবনধারণ করতে হয় তাতে পুষ্টি না থাকলে জনগণ অপুষ্টিতে ভুগবে। এটা হবে আমাদের জন্য পীড়াদায়ক।’

সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘খাদ্য মন্ত্রণালয় দেশের সব নাগরিকের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে কাজ করছে। প্রতিটি জেলায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কার্যক্রম চলমান আছে। পাশাপাশি তরুণ প্রজন্মকে পুষ্টি সচেতন করতে তাদের সচেতনতা বৃদ্ধির কাজে সম্পৃক্ত করা হচ্ছে।’

খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক জুয়েনা আজিজ, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শহিদুর রশিদ চৌধুরী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুস সাত্তার মন্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের প্রফেসর ড. নাজমা শাহীন, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্প্রুভড নিউট্রিশনের (গেইন)কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার।

এতে স্বাগত বক্তব্য দেন এফপিএমইউ’র মহাপরিচালক মো. শহীদুজ্জামান ফারুকী।এ ছাড়া নিউট্রিশন অলিম্পিয়াড এর উদ্যোক্তা বিবিআইডি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদ উদ্দিন আকবর অনুষ্ঠানে বক্তব্য দেন।

এ নিউট্রিশন অলিম্পিয়াডে তরুণ শিক্ষার্থীদের জন্য রয়েছে ওয়ার্কিং সেশন, নিউট্রিশন কম্পিটিশন, সেমিনার, ডিবেট, পেইন্টিং এবং ইনোভেশন ল্যাব কার্যক্রম। এবারের আন্তর্জাতিক নিউট্রেশন অলিম্পিয়াডে ৩০টি দেশের প্রতিনিধি ভার্চ্যুয়ালি অংশ নেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না