শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশব্যাপী গণতন্ত্র মঞ্চের দুই মাসের কর্মসূচি ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী অক্টোবর ও নভেম্বর-এই দুই মাস ব্যাপী রাজধানী ঢাকাসহ সারাদেশে সরকারের বিরুদ্ধে কর্মসূচি করবে নবগঠিত ‘গণতন্ত্র মঞ্চ’। অক্টোবর মাসের শুরুতে রাজধনীর তেজগাঁও থানায় প্রথম প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে এ কর্মসূচি শুরু হবে।

শুক্রবার বিকালে রাধানীর শাহবাগে ‘রাজনৈতিক সভা-সমাবেশে হামলা বন্ধের’ দাবিতে আয়োজিত সাত দলীয় জোটের এ মঞ্চ থেকে ঘোষণা দেয়া হয়।

জোটের পক্ষ থেকে গণসংহতি আন্দোলনের প্রধান সম্বন্বয়ক জোনায়েদ সাকি এ ঘোষণা দেন।

তিনি বলেন, বর্তমান সরকারের পদত্যাগ,সংসদ বাতিল,অন্তরবর্তীকালীন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরসহ নির্দিষ্ট সাত দফা দাবি নিয়ে আমরা মাঠে নামছি।

সাকি আরও বলেন, সরকার বিরোধী দলের নেতাকর্মীরা মিছিলে গুলি করে হত্যা করছে। যখনই সরকার মিছিলে করছে,তখন আমাদের বুঝতে হবে এ সরকারের পায়ের তলায় আর মাটি নাই, , তাদের পতন ঘনিয়ে আসছে। তাই আগামীতে আমরা সরকারের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে মাঠে নামবো।

জেএসডির সভাপতি আ স ম রব বলেন, দেশের পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, প্রতিদিন বিরোধী দলের নেতাকর্মীরা খুন হচ্ছে, গুম হচ্ছে সরকারের হাতে। এই সরকার একটাও সত্য কথা বলে না, সরকারের কাছে চাল কিনার পযর্ন্ত টাকা নাই, অথচ নিয়মিত মিথ্যাচার করছে। আগামী দিনের কর্মসূচিতে প্রয়োজনে এক সাগর রক্ত দিবো, তবুও স্বৈরাচারের পতন করে ছাড়েবো।

তিনি আরও বলেন, আমাদের দেশের মেয়েরা ফুটবল খেলে দেশের জন্য সম্মান এনেছে, আর সরকার দলীয় মেয়েরা ইডেন কলেজে দেশের মান-সম্মান বিসর্জন দিচ্ছে।

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে, সারাদেশে বিরোধী দলীয় সভা-সমাবেশে হামলা বন্ধ করতে হবে।’

ডাকসুর সাবেক ভিপি গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুলহক নুর বলেন, আমরা কোন দলকে ক্ষমতা থেকে নামিয়ে নি:চিহৃ করে দিতে চাই না, আমরা চাই দেশের সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তন। আজকে বর্তমান আওয়ামীলীগ সরকার মানুষকে গুম-খুন করছে, সভা-সমাবেশে নির্বিচারে হামলা করছে-এগুলো আর মেনে নেয়া যায় না।

তিনি আরও বলেন, ‘আজকে রাষ্ট্রের প্রশাসনকে নগ্নভাবে দলীয়করণ করা হয়েছে। আজকে চট্টগ্রামের ডিসি শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য মোনাজাত করেছে- এর চেয়ে লজ্জার আর কি হতে পারে। তাই সরকার কে বলবো অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরকরুন, সংসদ বাতিল করে বিদায় নেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আওয়ামী লীগ এখন পুরোপুরি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে, বিরোধী দলের নেতাকর্মীরা গুলি করছে, বাড়িতে বাড়েতে হামলা করেছে-এগুলো আর সহ্য করা হবে না।

ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম বাবলু সমাবেশে বেগম খালেদা জিয়ার মুক্তিও দাবি করেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, আব্দুল মালেক ফরায়েজী প্রমুখ্য।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা