,

কাবুলে বিদ্যালয়ে আত্মঘাতী হামলা, নিহত ২৩

news-image

অনলাইন ডেস্ক : আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিদ্যালয়ে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। দেশটির পুলিশ এই তথ্য জানিয়েছে। খবর সিএনএন, এনডিটিভি।

কাবুল পুলিশে মুখপাত্র খালিদ জর্দান সিএনএনকে বলেন, কাজ নামের শিক্ষাকেন্দ্রে দেশটির স্থানীয় সময় শুক্রবার সকাল ৭টা ৩০ মিনেটে এই আত্মঘাতী বিস্ফোরণ ঘটে। সেই সময় শিক্ষার্থীরা একটি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা দিচ্ছিল।

স্থানীয় মিডিয়ায় প্রকাশিত ভিডিও ও ছবিতে দেখা গেছে, ঘটনাস্থল থেকে হতাহতের দেহ সরিয়ে নেওয়া হচ্ছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র আব্দুল নাফি তাকোর টুইটারে জানান, ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনী পৌঁছেছে। হামলার ধরন ও হতাহত সম্পর্কে পরবর্তীতে জানানো হবে।

তবে এই হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯