,

‘সরকারের উন্নয়ন ও বিএনপির দুঃশাসন তুলে ধরুন’

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সার্বিক উন্নয়নের পাশাপাশি বিএনপি সরকারের দুর্নীতি, অনিয়ম ও বিরোধীদের বিরুদ্ধে চালানো নৃশংসতার বর্ণনা তুলে ধরতে প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, ‘বিদেশিরা জানুক, দেশের বিরুদ্ধে বিদেশে অপপ্রচার চালানো বিএনপির এখন প্রধান কাজ।’

গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন সভার বরাত দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে এবং দীর্ঘ সময় ধরে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় থাকায় উন্নত দেশের মর্যাদা পেতে যাচ্ছে। আমরা উন্নয়নের ধারা অব্যাহত রাখতে একত্রে কাজ করে যাচ্ছি।’

নির্বাচন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ দেশে নির্বাচনের নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করেছে। ফলে জনগণ এখন স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন। বিএনপি ভুয়া ভোটার তালিকা তৈরি করে এবং ভোটের দিন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে জনগণের ভোটাধিকার ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন উপায়ে নির্বাচনী প্রক্রিয়াকে ধ্বংস করেছিল।’

বাংলাদেশের সরকারপ্রধান আরও বলেন, ‘বিএনপি একাদশ জাতীয় নির্বাচনে ৩০০ আসনের বিপরীতে ৭০০ জনকে মনোনয়ন দিয়েছিল। আসন বাণিজ্যের কারণে জনগণ তাদের ভোট দেয়নি। বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টিতে সংক্ষিপ্তভাবে বর্তমান সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি দেশে বড় বিনিয়োগ করতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান। বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবে না বলেও নিজের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন প্রধানমন্ত্রী।’

নিউইর্য়কে ইউএনজিএর ৭৭তম অধিবেশন ও উচ্চ পর্যায়ের অন্য অনুষ্ঠানে অংশগ্রহণের পর প্রধানমন্ত্রী বর্তমানে ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন।

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে অংশ নিতে গত ১৫ সেপ্টেম্বর লন্ডন যান শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ১৯ সেপ্টেম্বর লন্ডন থেকে যান নিউইর্য়কে যান। আগামী ৪ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির