,

সালমান-ভীতি; নায়ক :জারিন খান

অনলাইন ডেস্ক : সালমান খানের ভয়ে কাঁপেন তারই নায়িকা! এমনকি, নায়ক সামনে এলে ভয়ে বাক্যহারা হয়ে যান জারিন খান। এক সাক্ষাৎকারে এমন মন্তব্যই করলেন বলিউডের এই অভিনেত্রী।

২০১০ সালে সালমানের সঙ্গে ‘বীর’ ছবির হাত ধরে বলিউডে পা রেখেছিলেন জারিন। দেখা যায়, সালমানের ছবিতে যে সব নায়িকার অভিনয়ে প্রথম হাতেখড়ি হয়, তারা সাহসী দৃশ্যে অভিনয় করতে খুব একটা সাহসী হন না। কিন্তু এই ছক ভেঙেছেন খোদ জারিন। ‘হেট স্টোরি ৩’ ছবিতে সাহসী দৃশ্যে অভিনয় করেছেন অভিনেত্রী। তবে তা না কি প্রথমে জানতেনই না ‘ভাইজান’।

সাহসী দৃশ্যে অভিনয় করার কথা সালমানের থেকে দীর্ঘদিন রীতিমতো লুকিয়ে রাখেন জারিন। এই প্রসঙ্গে এক ইংরাজি দৈনিকে অভিনেত্রী বলেন, দীর্ঘদিন ধরে সালমান জানতোই না যে, আমি ‘হেট স্টোরি ৩’ করছি। আমি খুব ভয়ে ছিলাম। ওর সঙ্গে এ ব্যাপারে আলোচনা করার সাহস ছিল না। কারণ ওর ভাবনাচিন্তা জানি। জানতাম, এ কথা ওকে বলা ঠিক হবে না। সালমানকে খুব ভয় পাই। সালমান যখন আমার সামনে থাকে, আমি পুরো অন্য মানুষ হয়ে যাই। কথা হারিয়ে ফেলি।

বলিউডে সালমানের যা প্রতাপ, তাতে তার ভয়ে থাকেন অনেকেই। তবে শেষমেশ তারই নায়িকা ভয়ে কাঁপবেন, এ কথা বোধহয় কেউ ভাবতে পারেননি।

জারিন যখন বলিউডে পা রাখেন, সে সময় রুপিলি পর্দা দাপাচ্ছেন ক্যাটরিনা। বিশেষত, সালমান-ক্যাটরিনার পর্দার রসায়ন ছাপিয়ে গিয়েছে বাস্তব জীবনেও। জারিনের মুখের সঙ্গে ক্যাটরিনা কাইফের সাদৃশ্য খুঁজে পান সিনেপ্রেমীরা। এ নিয়ে আলোচনাও হয় বিস্তর। অনেকে এ নিয়ে ঠাট্টা করতে ছাড়েননি। সূত্র : বলিউড হাঙ্গামা

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির