,

২০৪১ সালের মধ্যে উন্নত দেশ গড়বো : মেয়র তাপস

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের সদস্যসচিব ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

আজ বুধবারসুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

ফজলে নূর তাপস বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে চলেছেন। আমাদের দেশের নিজস্ব স্যাটেলাইট হওয়ার কথা কেউ চিন্তা করেনি। সেটাও প্রধানমন্ত্রী করেছেন। রূপপুর বিদ্যুৎকেন্দ্র করতে চেয়েও পারেনি, বঙ্গবন্ধু কন্যা পেরেছেন। এমন অনেক কর্ম রয়েছে তার। এত ছোট জীবনে যে এতো কাজ কেউ করতে পারেন, তার বড় উদাহরণ তিনি। আমরা তার দীর্ঘায়ু কামনা করি।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৭ বার হত্যার চেষ্টা করা হয়েছে। এমন নজির আর কোথাও নেই। তার ওপর যতবার হামলা হয়েছে, ততবার বীরদর্পে তিনি দেশের মানুষের জন্য কাজ করেছেন। কারও কোনো হুমকি-ধামকি তাকে পিছপা করতে পারেনি। আর পারবেও না কখনো।’

ডিএসসিসি মেয়র বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে অনেক প্রতিবন্ধকতা এসেছিল। অনেক ফোন এসেছে। কিন্তু তার উপযুক্ত জবাব প্রধানমন্ত্রী দিয়েছেন। অনেকে বলেছেন, রায় কার্যকর হবে না। কিন্তু তিনি কার্যকর করে আমাদেরকে কলঙ্কমুক্ত করেছেন। তাই আমরা প্রধানমন্ত্রীর দীর্ঘ হায়াতের জন্য দোয়া করবো। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ যেন তিনি নিজ হাতে গড়ে দিয়ে যেতে পারেন, সেই দোয়াই করবো।’

অনুষ্ঠানের অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. মমতাজ উদ্দিন ফকির, সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নুর দুলাল, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান মনির, সাবেক সম্পাদক ব্যারিস্টার বশির আহিমেদ, সাবেক সম্পাদক মো. মোমতাজ উদ্দীন আহমেদ মেহেদী, বাংলাদেশ বার কাউন্সিলের নেতা ও প্রসিকিউটর মো. মোখলেসুর রহমান বাদল প্রমুখ।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির