,

জনপ্রতিনিধি যখন চোরের সরদার

news-image

নিজস্ব প্রতিবেদক : নাম তার মো. আজিজুল হক ফকির। একজন জনপ্রতিনিধি। মাদারীপুরের শিরখাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার)। অথচ তিনি চুরি করে থাকেন। তাও আবার ঢাকায় এসে। চুরির জন্য একটি দলও গঠন করেছেন। তাদের নিয়ে রাতের আধারে বিভিন্ন বাসাবাড়ি ও দোকানে চুরি করেন তিনি।

পুলিশ বলছে, ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত আজিজুল হক রাজধানীতে ৫০০ চুরির ঘটনা ঘটিয়েছেন। সবশেষ মঙ্গলবার চুরির বিভিন্ন যন্ত্রসহ ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের ঠিক আগে বেনারসি পল্লীতে একটি শাড়ির দোকানে চুরি করেন আজিজুল হক।

বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, একদল লোক গাড়ি নিয়ে মিরপুরের বিভিন্ন এলাকায় চুরি করে বেড়াচ্ছে। এরপর কাফরুল থানা এলাকায় রাতে চেকপোস্ট বসায় পুলিশ। অভিযানের একপর্যায়ে সেনপাড়া পর্বতা ঈদগাহ মাঠ এলাকা থেকে আজিজুল হককে প্রাইভেটকারসহ গ্রেপ্তার করা হয়।

এসময় তার কাছে একটি লোহার শাবল, একটি বোল্ড কাটার (তালা কাটার যন্ত্র), দুটি গাড়ির নম্বর প্লেট, তালা, স্ক্রু ড্রাইভার, প্লাস ও ১২টি শাড়ি পাওয়া যায়।

এছাড়া তার কাছ থেকে মোবাইল, প্রেসার মাপার যন্ত্র রাখার ব্যাগ, নগদ দুই হাজার টাকা ও ৪৩৯টি কয়েন উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গ্রেপ্তার আজিজুল হক তার সহযোগীদের নিয়ে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গ্রিল কেটে ৫০০টি চুরির ঘটনা ঘটিয়েছেন। মঙ্গলবারও সেনপাড়া ও পল্লবীর বেনারসি পল্লীর শাড়ির দোকানে চুরি করেছেন।

গ্রেপ্তার আজিজুলের বিরুদ্ধে বনানী থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া মাদারীপুরে একটি চুরির মামলার আসামি তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির