,

জামিন পেলেন জ্যাকুলিন

news-image

বিনোদন ডেস্ক : মানি লন্ডারিং মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এর আগে অভিনেত্রীকে দিল্লি উচ্চ আদালতে তলব করা হয়েছিল। এই মামলায় অভিনেত্রীর জামিনের আবেদন মঞ্জুর করা হলে সোমবার (২৬ সেপ্টেম্বর) ৫০ হাজার রুপি বন্ডে জ্যাকুলিনকে অন্তর্বর্তীকালীন জামিন দেয় দিল্লির পাতিয়ালা হাউজ আদালত।

১২ সেপ্টেম্বর আদালতে হাজিরা দেয়ার কথা থাকলেও শুটিং-এর কারণে সেদিন হাজির হননি অভিনেত্রী। পরে আদালত তাকে হাজিরা দেয়ার সমন জারি করে। সোমবার আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন অভিনেত্রী। পরে আদালত তা মঞ্জুর করে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী ২২ অক্টোবর হবে। এ তারিখে শুনানিতে যুক্তিতর্ক উপস্থাপন করা হবে। নথিপত্র যাচাই-বাছাইও হবে ।

জ্যাকুলিন অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বিক্রান্ত রোনা’। এছাড়া ‘সার্কাস’, ‘রামসেতু’ সিনেমাগুলো তার ঝুলিতে রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির