,

মিছিলে পতাকার আড়ালে লাঠি আনা যাবে না

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এ কে এম হাফিজ আক্তার বলেছেন, রাজনৈতিক মিছিল ও সমাবেশে লাঠি আনার প্রয়োজন নেই। সমাবেশের নিরাপত্তা পুলিশ দেখবে।

বুধবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হাফিজ আক্তার বলেন, মিছিলে পতাকা বেঁধে লাঠি নেয়া যাবে না। যেকেনো পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফোর্স থাকে। কে কোন উদ্দেশ্যে সমাবেশ করে। যদি সমাবেশগুলো রাজনৈতিক হয়, তবে অন্য কোনো দুষ্কৃতিকারী প্রবেশ করে কিনা। কারণ একটি সামাবেশের আশে পাশে অন্যান্য নাগরিকরা থাকে, তাদের স্বাভাবিক কর্মকাণ্ড যেন বাধাগ্রস্ত না হয়। সমাবেশে লাঠি আনার প্রয়োজন নেই। সমাবেশে নিরাপত্তার বিষয়টা আমরা দেখবো।

বিএনপি সমাবেশের অনুমতি চেয়েও পায় না। এমন অভিযোগের বিষয়ে অতিরিক্ত কমিশনার বলেন, এ ধরনের অভিযোগ আমরা পাইনি। ঢাকায় আমরা রাজনৈতিক ও অরাজনৈতিক গ্রোগ্রামের অনুমতি দিচ্ছি। আমরা যদি মনে করি, ঝুঁকিপূর্ণ হতে পারে তাহলে লোকাল ডিসিরা মতামত দেন। দেখা গেল, কোনো এক জায়গায় একাধিক সংস্থা বা দল সমাবেশ ও সভার অনুমতির আবেদন করল। তখন আমরা নাগরিক সুরক্ষার জন্য এর অনুমতি বা অনুমোদন দেই না।

আরেকটা বিষয় হলো লাঠিতে বেঁধে আনা পতাকা মাটিতে পড়ে গেলে অবমাননা হয়। তাই লাঠিসোটা আনা যাবে না। আরেকটা বিষয় হলো পুলিশেরও নিরাপত্তার একটা বিষয় থাকে। দুই-একটা ঘটনা ঘটেছে। তারপরও আমরা বলবো ঢাকায় সমাবেশ হচ্ছে। যদি সমস্যা সৃষ্টি হওয়ার শঙ্কা থাকে তখন এটা দেয়া হয় না। এটা সব অনুষ্ঠানের অনুমোদন দেয়া হয়।

সম্প্রতি রাজনৈতিক কার্যক্রম কেন্দ্রিক সহিংসতা ও হত্যা বাড়ছে। ঢাকায় বিএনপি-আওয়ামী লীগ, ছাত্রদল-ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। দুই পক্ষকে লাঠি-রড নিয়ে নামতে দেখা যাচ্ছে। এটা কতোটুকু নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে- এমন প্রশ্নের জবাবে হাফিজ আক্তার বলেন, ডিএমপির পক্ষ থেকে সব ডিসিকে বলা হয়েছে, কোনো সভা-সমাবেশে লাঠিসোঁটা ও পতাকা যেন আনা না হয়। কারণ কোথাও পড়ে গেলে জাতীয় পতাকার অবমাননা হয়।

তিনি বলেন, প্রায় সব প্রোগ্রামেই পুলিশের নীরবতা থাকে। তবে দুই একটি ঘটনা ঘটেছে। প্রোগ্রাম কিন্তু প্রতিনিয়তই হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড