,

একদিনে আরও ৬৬৫ জনের করোনা শনাক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ৬৬৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৭২৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ।

গতকাল মঙ্গলবার শনাক্তের হার ছিল ১৫ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৫৩০ জন ঢাকা বিভাগের, ১৯ জন ময়মনসিংহ বিভাগের, ৩৮ জন চট্টগ্রাম বিভাগের, ২৪ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ২০ জন খুলনা বিভাগের, ১৪ জন বরিশাল বিভাগের ও ১৮ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ২৩ হাজার ৮১০ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৩৬০ জন রয়েছে।

গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪২৮ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬৪ হাজার ১৪৭ জন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড