,

‘এক শটেই সাব্বির দেখিয়েছে ব্যাট হাতে কী করতে পারে’

news-image

স্পোর্টস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সাব্বির রহমান ৯ বলে ১২ রান করেন। এই সংগ্রহে তিনি একটি চার ও একটি ছক্কা হাঁকান। তবে ফ্রি হিটে তার ছক্কাটি ছিল দর্শনীয়। এবার শটেই মুগ্ধ হয়েছে জেমি সিডন্স।

বাংলাদেশের ব্যাটিং কোচ সিডন্সের মতে, সাব্বির এক শটেই সামর্থ্যটা বুঝিয়ে দিয়েছেন। যদিও আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে শূন্য রানে আউট হন তিনি। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে অস্বস্তিতে থাকলেও ফ্রি হিট পেয়ে তা কাজে লাগান দুর্দান্ত শটে ছক্কা মেরে।

সাব্বিরের সঙ্গে এই দুই ম্যাচে ওপেন করেন মেহেদী হাসান মিরাজ। তিনি অবশ্য দ্বিতীয় ম্যাচে ক্যারিয়ার সেরার রান করেছেন।

এদিকে সিরিজ শেষে সিডন্সে কাছে জানতে চাওয়া হয় বাংলাদেশের নতুন এই উদ্বোধনী জুটি নিয়ে। মিরাজকে নিয়ে ভালোলাগার কথা বলার পাশাপাশি ব্যাটিং কোচ বললেন সাব্বিরের ওই শটের কথা। তিনি বলেন, ‘হ্যাঁ (ওপেনিং নিয়ে সন্তুষ্ট)… বিশেষ করে মিরাজকে নিয়ে। সাব্বির এবার ফেরার পর এখনও এই পর্যায়ে পায়ের নিচে জমিন খুঁজে পায়নি। তবে একটি শটেই সে দেখিয়েছে, ব্যাট হাতে কী করতে পারে। এটাই আরও বেশি দেখতে চাইব।’

সিডন্স আরও বলেন, ‘মিরাজ দারুণভাবে নিজেকে মেলে ধরেছে। ওর আত্মবিশ্বাস দারুণ। টেস্ট ও ওয়ানডেতে ওকে ভালো করতে দেখেছি, জানতাম ও কী করতে পারে। এখানে ওকে লাইসেন্স দেওয়া হয়েছে টপ অর্ডারে আরও বেশি শট খেলার। সে দারুণ করছে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড