,

ফুলপুরে আবারও অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

news-image

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে ১৮ দিনেও অজ্ঞাত এক নারীর লাশের পরিচয় খুঁজে পায়নি পুলিশ। ঐ বস্তাবন্দি লাশের পরিচয় সনাক্ত নিয়ে বিভিন্ন কার্যক্রমের মাঝে আবারও একই উপজেলায় পুকুর থেকে ভাসমান এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে ফুলপুর থানা পুলিশ।

আজ মঙ্গলবার ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের বড়ুয়াই গ্রামের সেলিম মিয়ার পুকুর থেকে অজ্ঞাত এই মহিলার লাশ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে সেই মহিলার বয়স ৪০ বা ৫০ বছর।

ফুলপুর থানার সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের বড়ুয়াই গ্রামের সেলিম মিয়ার পুকুরে অজ্ঞাত এক মহিলার লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন। পরে থানায় সংবাদ দিলে থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমেদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার করে সুরতহাল তৈরি করেন। সংবাদ পেয়ে ফুলপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার ও ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেন।

৩-৪ দিন আগে এলাকার আশেপাশে একজন অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন মহিলাকে ঘুরাঘুরি করতে দেখেছে স্থানীয় লোকজন। ঘটনাস্থলের পাশে একটি পুরাতন বাজারের ব্যাগে স্যান্ডেল, পুরাতন শাড়ী, প্লেট, জগ ইত্যাদি পাওযা যায়। লাশের ময়নাতদন্ত করার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। এখনো মহিলার লাশের পরিচয় পাওয়া যায়নি।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মহিলার বয়স অনুমান ৪৫-৫০ হবে। মহিলার পড়নে প্রিন্টের শাড়ী ছিল। প্রাথমিক তদন্তে লাশের গায়ে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়। মহিলার লাশ সনাক্তের জন্য পিবিআই ময়মনসিংহকে জানানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

উল্লেখ্য, ময়মনসিংহের ফুলপুর উপজেলার বওলা ইউনিয়নের বওলা পূর্বপাড়া গ্রামে একটি কবরস্থান থেকে গত ১০ সেপ্টেম্বর বেলা ১১টায় উদ্ধার হওয়া বস্তাবন্দি লাশ খুলনার রহিমা বেগমের (৫২) বলে দাবি করেছেন নিহতের ছোট মেয়ে মরিয়ম মান্নান। গত শুক্রবার বেলা ১১টায় ফুলপুর থানায় এসে লাশের সঙ্গে উদ্ধারকৃত কাপড় চোপড় দেখে তিনি এ দাবি করেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির