,

পাকিস্তানের সম্মান হুমকির মুখে: শেহবাজ

news-image

অনলাইন ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফসহ ক্ষমতাসীন দলের ভারী নেতাদের অডিও ফাঁসের ঘটনা নিয়ে দেশটির রাজনৈতিক অঙ্গনে তুমুল বিতর্ক চলছে। শেহবাজ শরিফের ফাঁস হওয়া ১১৫ ঘণ্টার একটি অডিও ইন্টারনেটের ডার্ক ওয়েবে নিলামে উঠেছে বলেও দাবি পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফাওয়াদ চৌধুরীর।

শেষমেশ আজ মঙ্গলবার এই নিয়ে মুখ খুলেছেন শেহবাজ শরিফ। তিনি বলেছেন, পাকিস্তানের সম্মান এখন হুমকির মুখে। এছাড়া শেহবাজ শরিফ বলেন, অডিও ফাঁস আন্তর্জাতিক মহলে পাকিস্তানের অবস্থানকে ক্ষতিগ্রস্থ করেছে। নিরাপত্তার কথা চিন্তা করে কেউ প্রধানমন্ত্রীর সঙ্গে খোলাসাভাবে কথা বলতে চাইবেন না।

দেশটির রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে শেহবাজ শরিফ এসব মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, অডিও ফাঁস কেলেঙ্কারি একটি জটিল বিষয় এবং তিনি এটি তদন্তের জন্য একটি উচ্চ-পর্যায়ের কমিটি গঠন করছেন।

এ সময় শেহবাজ প্রশ্ন করেন, এখন বিদেশ থেকে কে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসবেন? এই স্ক্যান্ডাল ২২ কোটি লোকের দেশের সম্মানকে হুমকির মুখে ফেলেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শেহবাজ পাকিস্তান মুসলিম লিগের ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের জামাই তদবিরের কথা উড়িয়ে দেন।

এর আগে রিপোর্টে দাবি করা হচ্ছে, ফাঁস অডিওতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজসহ শাসক দল পাকিস্তান মুসলিম লিগ (এন)-এর ভাইস প্রেসিডেন্ট মরিয়ম, প্রতিরক্ষামন্ত্রী খেয়াজা আসিফ, আইনমন্ত্রী আজম তরার, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লা এবং পাকিস্তানের সাবেক স্পিকার আয়াজ সাদিকের কন্ঠ শোনা গেছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯