,

নিজের জন্য নয়, জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করেন প্রধানমন্ত্রী: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : নিজের জন্য নয়, জনগণের ভাগ্যোন্নয়নে কাজ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে যুবলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা এনেছিলেন আর তার কন্যা দেশের অর্থনৈতিক মুক্তির জন্য কাজ করছেন।

তিনি বলেন, বর্তমান বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে সরকারকে দোষারোপ শুধু রাজনৈতিক বিরোধিতা ছাড়া আর কিছুই নয়।

সেতুমন্ত্রী বলেন, বৈশ্বিক কারণে কিছুটা বিপদে পড়েছি। লোডশেডিং হচ্ছে, তেলের দাম বেড়েছে। এই সংকটের দোষ যারা শেখ হাসিনাকে দিচ্ছেন তারা শুধু বিরোধিতা করছেন। তারা থাকলে সামাল দিতে পারতেন?

লাঠি হাতে যারা জাতীয় পতাকার অবমাননা করে তারা কী দেশ ও দেশের পতাকা ভালোবাসে, এমন প্রশ্নও করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

‘মির্জা ফখরুল বলেছেন, তারেক রহমান নাকি তাদের স্ট্রাইকার। অথচ মার্কিন রাষ্ট্রদূত তাকে বলেছে নটোরিয়াস, দুর্নীতিপরায়ণ। তাকে বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না।’ বলেন ওবায়দুল কাদের।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড