,

কারাগারে সংগীত পরিচালক জে কে মজলিশ

news-image

বিনোদন প্রতিবেদক : আরটিভির জনপ্রিয় আয়োজন ‘ফোক স্টেশস’র গানগুলোর স্বত্ব নিয়ে প্রতারণার অভিযোগে সুরকার ও সংগীত পরিচালক জে কে মজলিশকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডের আবেদন করা হয়েছে। অন্যদিকে জে কে মজলিশের জামিনের আবেদন করেন তার আইনজীবী। আদালত জামিন আবেদন নাকচ করে আসামিকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পাশাপাশি জেলগেটে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন পুলিশকে। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এ আদেশ দেন।

এর আগে, গত রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর হাউজিং এলাকার ৬ নম্বর রোডের একটি বাসা থেকে জে কে মজলিশকে গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিসিটি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ পিপিএম এবং ইন্সপেক্টর আসাদুজ্জামানের নেতৃত্বে তাকে গ্রেপ্তার করে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সংগীতশিল্পী জে কে মজলিশ অর্থের বিনিময়ে পুরোনো জনপ্রিয় লোকসংগীতগুলোর মিউজিক রি-অ্যারেঞ্জ করলেও তিন বছর পর আরটিভি ‘ফোক স্টেশন’র প্রায় আড়াই শ’ গানের স্বত্ব তার নিজের বলে দাবি করে অনলাইনের বিভিন্ন প্লাটফর্মে প্রকাশ ও প্রচার করছেন। সরাসরি বাংলাদেশ থেকে বেআইনিভাবে সহযোগিতা করেছে ‘গানবক্স’ নামের একটি প্রতিষ্ঠান। যারা বিভিন্ন ধরনের গান শিল্পী ও কম্পোজারদের কাছ থেকে সংগ্রহ করে বিদেশি অনলাইন প্লাটফর্মে প্রচার করে থাকে।

বিষয়টি নিয়ে একাধিকবার বেঙ্গল মিডিয়া করপোরেশন (আরটিভি) থেকে জে কে মজলিশের সঙ্গে কথা বলা হয়। তিনি ওয়ার্ক ফর হায়ার বেসিস মিউজিক রি-অ্যারেঞ্জ করেছেন- এ বিষয়টি তাকে বোঝানো হয়। পরবর্তী সময়ে বেঙ্গল মিডিয়া করপোরেশন থেকে তাকে আইনি নোটিশও পাঠানো হয়। কিন্তু এতেও কর্ণপাত না করায় আরটিভি কর্তৃপক্ষ জে কে মজলিশসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। মামলার অন্য দুই আসামি হলেন জুয়েল ডি কস্তা ও গানবক্স মিউজিকের স্বত্বাধিকারী।

উল্লেখ্য, জে কে মজলিশ যে অনলাইন প্লাটফর্মগুলোতে আরটিভির কপিরাইটকৃত গানগুলো প্রচার করেছে, সেগুলো হলো- স্পটিফি, অ্যাপেল মিউজিক, প্রাইম মিউজিক, জিও সেভেন, ডেজার, ইউটিউব মিউজিক ও স্টার আই টিউনসসহ আরও বেশ কয়েকটি প্লাটফর্ম। তবে জে কে মজলিশ এবং তার সহযোগীদের প্রতারণার বিষয়টি ইন্টারন্যাশানাল মিউজিক ডিস্ট্রিবিউশন এজেন্সি ফুগা (fuga)-তে ধরা পড়েছে। মামলা্র অন্য আসামীদের খুঁজছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড