,

আলিয়ার সঙ্গে ঘুমাতে গেলে ভালো ঘুম হয় না: রণবীর

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের জনপ্রিয় তারকা দম্পতিদের মধ্যে অন্যতম আলিয়া ভাট ও রণবীর কাপুর। গত এপ্রিলে এই জুটি বিয়ে করেন। তাদের দাম্পত্য জীবন কেমন চলছে ভক্তদের মধ্যে এ নিয়ে রয়েছে নানা কৌতূহল। সম্প্রতি ‘ব্রহ্মাস্ত্র’ ছবি সফল হওয়ার পর দাম্পত্য জীবন নিয়ে মুখ খুলেছেন রণবীর ও আলিয়া।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক খবরে জানিয়েছে, রণবীর কাপুর সুযোগ পেলেই স্ত্রী আলিয়া ভাটের প্রশংসা করেন। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল আলিয়া ভাটের কোন স্বভাবটা তার অপছন্দ?

উত্তরে রণবীর বলেন, ‘আলিয়ার সঙ্গে ঘুমাতে গেলে ভালো ঘুম হয় না। বিপত্তি আলিয়ার শোয়ার ধরনে। সন্তানসম্ভবা হওয়ায় আলিয়া ঘুমের সময় ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকে। তার মাথা থাকে একদিকে, আর পা অন্যদিকে। এজন্য বিছানার এক কোণে ক্রমে তিনি গুটিয়ে যেতে থাকেন। ফলে তার ঘুমাতে সমস্যা হয়।’

একই প্রশ্ন করা হয় আলিয়ার কাছেও। তখন অভিনেত্রী বলেন, ‘ওর চুপ করে থাকাটা আমার খুব ভালো লাগে। শ্রোতা হিসেবে রণবীর খুবই ভালো। আবার এই চুপ করে থাকাটাই অনেক সময় সহ্য করা যায় না। কখনো কখনো তো কথার উত্তরও দেওয়া উচিত।’

প্রসঙ্গত, বলিউডের বহু প্রতীক্ষিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির ঘোষণা করা হয়েছিল ২০১৪ সালে। অয়ন মুখোপাধ্যায়ের পরিচালনায় ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন রণবীর ও আলিয়া। ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারের জন্য শহরের নানা প্রান্তে ছুটে গেছেন এ তারকা জুটি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিটি নিয়ে দর্শক মহলে মিশ্র প্রতিক্রিয়া থাকা সত্ত্বেও বক্স অফিসে ভালো ব্যবসা করেছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড