,

উপহার নিয়ে পরীর বাসায় অপু

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই সিনেমার আলোচিত তারকা দম্পতি পরীমনি ও শরিফুল রাজ। গত মাসের ১০ তারিখ তাদের ঘরে রাজ্য নামে এক পুত্রসন্তান এসেছে। এই তারকা দম্পতিকে শুভেচ্ছা এবং সন্তানের জন্য দোয়া চেয়ে শোবিজের অনেক তারকাশিল্পী ফেসবুকে স্ট্যাটাস দেয়। এমনকি তাদের বাসায় ছুটেও যান অনেকে।

এবার রাজ্যের জন্য বাহারি উপহার নিয়ে রাজ-পরীর বাসায় ছুটে গেলেন ঢালিউড কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। আর এ তথ্য ফেসবুকের মাধ্যমে জানিয়েছেন পরী নিজেই।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এই মানুষটা একটা ভালোবাসা। আমার ডেলিভারির দিন এই মানুষটাই প্রথম ছুটে গিয়েছিল হসপিটালে…। সেদিন আবার নিজের হাতে এত্তসব মজার নিরামিষ করে নিয়ে এলো। রাজ্যের জন্যে দুই হাত ভরে কত উপহার!’

অপুর প্রতি ভালোবাসা প্রকাশ করে পরী লিখেছেন, ‘তুমি একটা মায়া কিন্তু। ভালোবাসি অপুদি।’

সঙ্গে অপু বিশ্বাসের প্রযোজনায় নতুন সিনেমা ‘লাল শাড়ি’র জন্য শুভ কামনাও জানান পরী।

এদিকে, ‘লাল শাড়ি’র জন্য সরকারি অনুদান পেয়েছেন অপু বিশ্বাস। এটি নির্মাণ করবেন বন্ধন বিশ্বাস। সিনেমার চিত্রনাট্য লেখা হয়েছে ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে। শিগগিরই এর শুটিং শুরু হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির