,

স্বামীকে মারধর করে পালানো সেই নববধূ প্রেমিকসহ গ্রেপ্তার

news-image

নিজস্ব প্রতিবেদক : কুয়াকাটা সমুদ্র সৈকতে হানিমুন করতে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়া সেই নববধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার তালতলী উপজেলার আগাপাড়া গ্রাম থেকে প্রেমিকসহ তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর স্ত্রীকে নিয়ে হানিমুনে যান মনিরুল ইসলাম (৩৫)। কুয়াকাটায় গিয়ে তারা তাজ হোটেলে ওঠেন। সন্ধ্যায় মনিরুল স্ত্রীকে নিয়ে সৈকতে ঘুরতে যান। ঘোরাঘুরির পর রুমে ফিরে আসেন। পরে স্ত্রীর অনুরোধে তিনি আবার সৈকতে যান। সৈকতের জিরো পয়েন্টের ফ্রাই মার্কেটের সামনে গেলে ৪-৫ জন লোক তার ওপর হামলা করে। তিনি মাটিতে পড়ে গেলে তার স্ত্রী তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের মৌপাড়া এলাকার আলাল হাওলাদারের ছেলে নোমানের সঙ্গে পালিয়ে যান। এ ঘটনায় মহিপুর থানায় মনিরুল বাদী হয়ে মামলা দায়ের করেন।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, আগাপাড়া গ্রামে নোমানের ভগ্নিপতি হাসান প্যাদার বাড়িতে আত্মগোপনে থাকাবস্থায় নববধূকে প্রেমিকসহ গ্রেপ্তার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির