,

যে কারণে বাইডেন সরকারের সমালোচনায় ভারত

news-image

অনলাইন ডেস্ক : ভারতের উদ্বেগ উপেক্ষা করে পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকীকরণের সরঞ্জাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জো বাইডেন সরকার। মার্কিন সরকারের এমন সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছে ভারত।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, আমেরিকার মাটিতে দাঁড়িয়েই সেই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অসন্তোষ এবং হতাশার কথা জানিয়ে পেন্টাগনের উদ্দেশে তার মন্তব্য, ‘আপনারা আমাদের বোকা বানানোর চেষ্টা করবেন না।’

আমেরিকার প্রেসিডেন্ট পদে বাইডেনের ডোমোক্র্যাট পূর্বসূরি বারাক ওবামার জমানায় পাকিস্তানকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম এফ-১৬ যুদ্ধবিমান দিয়েছিল ওয়াশিংটন।

সম্প্রতি, পেন্টাগনের তরফে ইসলামাবাদের জন্য যে সামরিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে তাতে ‘সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য’ ওই যুদ্ধবিমানগুলির আধুনিকীকরণে সহায়তার বিষয়টি রয়েছে। জয়শঙ্করের কথায়, ‘এই সিদ্ধান্ত আমেরিকার ‘ইন্ডিয়া ফার্স্ট’ নীতির পরিপন্থী।’

সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে সহায়তা করতেই পাকিস্তানকে আধুনিক এফ-১৬ দেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে বাইডেন সরকারের যুক্তিও খারিজ করেছেন ভারতের এই পররাষ্ট্রমন্ত্রী। তার মন্তব্য, ‘সকলেই জানেন, ওই যুদ্ধবিমান কাদের বিরুদ্ধে ব্যবহার করা হবে।’

২০১৯ সালে বালাকোট-কাণ্ডের পর আমেরিকার দেওয়া শর্ত লঙ্ঘন করে ভারতের বিরুদ্ধে এফ-১৬ ব্যবহারের অভিযোগ উঠেছিল পাক বিমানবাহিনীর বিরুদ্ধে। বাইডেন সরকারের সিদ্ধান্তে আমেরিকাও উপকৃত হবে না বলে দাবি করেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড