বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীকে নিয়ে বিশেষ তথ্যচিত্র

news-image

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার জন্মদিন আগামী বুধবার। বিশেষ এইদিনকে সামনে রেখে উন্মুক্ত হয়েছে তথ্যচিত্র ‘শেখ হাসিনা : অ্যা ট্রু লেজেন্ড’। সম্প্রতি এটি প্রকাশ হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বৈষ্টমীর ইউটিউব চ্যানেলে। তথ্যচিত্রটি নির্মাণ করেছেন আয়শা এরিন।

তিনি বললেন, ‘দেশ-বিদেশের গণমাধ্যম যেভাবে আমাদের প্রাণপ্রিয় জননেত্রীর জীবন পরিক্রমাকে দেখে, সেটা তুলে ধরা হয়েছে এখানে। এছাড়া কী কী গুণের সুবাদে তিনি অদম্য সত্তা হয়ে উঠেছেন তাও তুলে ধরা হয়েছে।’

আয়শা আরও বলেন, ‘শেখ হাসিনাকে যথাযথভাবে প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষুদ্র এই প্রয়াস। খুবই স্বল্প বাজেটে নিজস্ব অর্থায়নে বাংলাদেশের জন্য এই কাজটি করতে পেরে আমরা আনন্দিত।’

কে এইচ এন রিসার্চ টিম (বাংলাদেশ), ডিডি রিসার্চ (ইউরোপ ভিত্তিক) ও আইডিয়াল থিংকারস অ্যাসোসিয়েশনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্যচিত্রটি নির্মাণ করেছে বৈষ্টমী। ৪০ মিনিট দৈর্ঘ্যের এই প্রামাণ্যচিত্রের শুটিং হয়েছে বাংলাদেশ ও ইউরোপের বিভিন্ন স্থানে।

এর আবহ সংগীত পরিচালনা করেছে নবান্ন ব্যান্ড ও কে এইচ এন টিউন। এছাড়া এতে ব্যবহার করা হয়েছে রেজওয়ানা চৌধুরী বন্যা ও কৃষ্ণকলির গাওয়া দুটি গান। সঙ্গে দুটি কবিতাও আছে প্রাসঙ্গিকভাবে।

উল্লেখ্য, এর আগে শেখ হাসিনাকে নিয়ে একটি পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বানিয়েছিলেন পিপলু আর খান। ২০১৮ সালে মুক্তি পাওয়া প্রামাণ্যচিত্রটির নাম ‘হাসিনা : অ্যা ডটারস টেল’।

 

এ জাতীয় আরও খবর

চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে চলবে এইচএসসি পরীক্ষা

কুয়েত ও বাহরাইনে ইরানি হামলার পর বাজল সতর্ক সাইরেন

মেট্রোরেলের বিজ্ঞাপন আয় নিয়ে কর জটিলতা কাটাতে চিঠি

আন্দোলনের আশঙ্কায় এইচএসসি কেন্দ্রে অভিভাবকদের ভিড়

দেশকে সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

স্পেনের শিরোপা স্বপ্নে ‘তিন অভিশাপের’ হিসাব

বন্যার্তদের পুনর্বাসনে সর্বোচ্চ গুরুত্ব: ত্রাণমন্ত্রী

ট্রাম্পকে নতুন চাপে ফেলছে ইরানের কৌশল

দরপত্র ছাড়া ১৫ লাখ টন ডিজেল আমদানির উদ্যোগ

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দুর্গতদের পাশে সরকার, সহায়তা অব্যাহত: প্রতিমন্ত্রী

মানবপাচার রোধে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী