,

আমিরাতের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশের যত অর্জন

news-image

ক্রীড়া ডেস্ক : শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত অধিনায়ক সোহান ও আফিফ হোসেন ধ্রুবর ব্যাটে ১৫৮ রানের পুঁজি পেয়েছে বাংলাদেশ। আফিফের ক্যারিয়ারের এটি ৫০তম টি-টোয়েন্টি ম্যাচ। দলকে খাঁদের কিনারা থেকে তুলে আনতে এই ম্যাচে ৫৫ বলে খেলেছেন ৭৭ রানের চোখ ধাঁধানো একটি ইনিংস। যা চার বা এর নিচে ব্যাট করতে নেমে টাইগার কোনো ব্যাটারের সর্বোচ্চ রানের ইনিংস।

টি-টোয়েন্টিতে সম্প্রতি বাজে সময় কাটাচ্ছে বাংলাদেশ। বিশ্বকাপের পর থেকেই ধুঁকছে তারা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোয়াইটওয়াশের পর জিম্বাবুয়ের বিপক্ষেও সিরিজ হেরেছে টাইগাররা। তাই ব্যাটারদেরও এই সময়ে আলোচিত কোনো ইনিংস নেই।

সবশেষ ২০১৯ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে মোহাম্মদ নাঈম শেখ ৮১ রানের ইনিংসটির পর টি-টোয়েন্টিতে আর কোনো ব্যাটারের নেই বড় কোনো ব্যক্তিগত সংগ্রহ। নাঈমের সেই ইনিংসটির পর বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংসটি আজ খেলেছেন আফিফ হোসেন ধ্রুব।

তাতেই থেমে থাকেনি। দিনটি যেন পুরোটাই আফিফময় করে রাখতে চাইলেন এশিয়া কাপের সাকিবের সহ-অধিনায়ক হিসেবে দলে থাকা এই ব্যাটার। খাদের কিনারা থেকে দলকে টেনে তুলতে তিনি যখন লড়াই করছিলেন, তাকে সঙ্গ দিতে তখন ক্রিজে আসেন অধিনায়ক নুরুল হাসান সোহান।

আফিফ ও সোহান মিলে ৫৪ বল খেলে গড়েন ৮১ রানের এক জুটি। টি-টোয়েন্টিতে ষষ্ঠ উইকেট জুটিতে বাংলাদেশের সেরা জুটি এই ইনিংসটি।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির