শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাথরঘাটায় জেলের জালে বিশাল আকৃতির ‘রাজা ইলিশ’

news-image

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বঙ্গোপসাগরের সুন্দরবনের কচিখালী এলাকায় এফবি. শহিদ নামের একটি ট্রলারের জেলের জালে ধরা পড়েছে ৩ কেজি ওজনের একটি ‘রাজা ইলিশ’।

আজ রোববার সকাল ১০টায় সমুদ্রের মাছের পাইকারি বাজার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র (বিএফডিসি) ঘাটে ওই ইলিশ মাছটি বিক্রি করতে নিয়ে আসেন এফবি শহিদ ট্রলারের মালিক ও মাঝি শহিদুল ইসলাম। পরে মাছটি সাড়ে ৯ হাজার টাকায় কিনে নেন শহিদ মোল্লা নামের এক পাইকার।

ট্রলারের মালিক শহিদুল ইসলাম জানান, ৩ দিন আগে পাথরঘাটা মৎস্য বন্দর ঘাট থেকে সুন্দরনের কচিখালী এলাকায় মাছ শিকার করতে যান তারা। রাতে ওই এলাকায় জাল ফেলে অপেক্ষা করতেছিলেন। আজ রোববার ভোরে জাল টানতে গেলে অন্যান্য মাছের সঙ্গে ৩ কেজি ওজনের রাজা মাছটি উঠে আসে। তখন তাদের জালে আরও ২শ পিচ ইলিশ মাছ ধরা পরে।

পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রের পাইকার শহিদ মোল্লা জানান, ‘আজ সকালে শহিদুল ইসলাম রাজা ইলিশটি বিএফডিসির ঘাটে নিয়ে আসেন। এ সময় লোকজন ও পাইকাররা মাছটিকে কেনার জন্য ঘিরে ধরে। পরে আড়তে নিলাম ডাকা শুরু হলে সাড়ে ৯ হাজার টাকায় আমি মাছটি কিনে নিই। ইলিশটি ঢাকায় পাঠালে ২ থেকে ৩ হাজার টাকা বেশি লাভ হবে।’

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, এ বছর নিম্নচাপ অব্যাহত থাকায় জেলেদের জালে ইলিশ কম ধরা পড়েছে। তবে মাঝে মধ্যে জেলেদের জালে বড় সাইজের ইলিশ ধরা পড়ছে। আর ওজন বেশি হওয়ায় মাছটিকে রাজা ইলিশ বলে থাকি। আশা করছি সামনে জেলেদের জালে কাঙ্খিত ইলিশ ধরা পরবে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা