,

কামরাঙ্গীরচরে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৬০ বছর হবে। আজ শনিবার তার লাশ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুর রউফ।

এসআই রউফ বলেন, খবর পেয়ে সকাল ৯টার দিকে কামরাঙ্গীরচর হাসান নগর ভান্ডারী মোড়ের সুজন মিয়ার সাত তলা বাড়ির গেটের সামনে থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশের ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরো বলেন, প্রাথমিকভাবে জানা গেছে লোকটি ওই এলাকায় ঘোরাফেরা করতেন। বার্ধক্য বা অসুস্থজনিত কারণে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির