,

রংপুর বিভাগে সাড়ে পাঁচ হাজার শিক্ষকের পদ শূন্য, ব্যহত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম

news-image

হারুন উর রশিদ সোহেল,রংপুর : রংপুর বিভাগের ৯ হাজার ৫৪৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের প্রায় সাড়ে ৫ হাজার পদ শূন্য রয়েছে দীর্ঘদিন ধরে। এই সংকট নিয়ে চলছে প্রায় ২০ লাখ শিক্ষার্থীর পাঠদান। এতে ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।

তারা দ্রুত সময়ের মধ্যে শিক্ষক সংকট দুরীকরণে নতুন করে শিক্ষক নিয়োগ দেয়ার দাবি জানিয়েছেন।রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, বিভাগের ৮ জেলায় সাড়ে ৯ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর পাঠদানের জন্য প্রায় ৫৪ হাজার শিক্ষক প্রয়োজন। বর্তমানে শিক্ষক রয়েছে প্রায় ৪৯ হাজার। সাড়ে ৫ হাজার শিক্ষকের পদ শূন্য রয়েছে। অবসরজনিত, বদলি জনিতসহ বিভিন্ন কারণে এসব পদশূন্য হলে নতুন করে শিক্ষক নিয়োগ দেয়া হয়নি। ফলে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে ব্যাঘাত ঘটছে। খুব দ্রুত শূন্য পদ পূরণের সম্ভাবনাও কম। এই সংকট আরও স্থায়ী হলে পিছিয়ে পড়া রংপুর অঞ্চলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা হোচট খাওয়ার শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা সংশ্লিষ্ট অনেকে।

এদিকে করোনার পরে গত বছরের ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ায় শিক্ষার্থীদের উপস্থিতিতে আশাব্যঞ্জক সারা পড়েছে বলে দাবি করেছে শিক্ষা অফিস। তাদের দেয়া তথ্য মতে শিক্ষার্থীদের উপস্থিতি হার ৮০ শতাংশ। এর মধ্যে মেয়ে শিক্ষার্থীর উপস্থিতির হার ছেলেদের চেয়ে বেশি। উপস্থিতির হার আরও বাড়াতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের তাগিদ দেয়া হচ্ছে বলে জানিয়েছে শিক্ষা অফিস। তবে বিভিন্ন বিদ্যালয় ঘুরে দেখা গেছে, প্রতিটি বিদ্যালয়ে উপস্থিতির হার কম। অনেক শিক্ষার্থী আসছেন না।

সার্বিক বিষয় জানতে যোগাযোগ করা হলে রংপুর বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক মো. মুজাহিদুল ইসলাম বলেন, শিক্ষক সংকটের কথা স্বীকার করেন। শূন্যপদ পূরণে শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত নিবেন। তিনি বলেন, শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে। এটা আশার বাণী বলে তিনি জানান।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড