,

দিনাজপুর মেডিকেলের সামনে ট্রাকচাপায় শ্যালক-দুলাভাই নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : দিনাজপুরে আত্মীয়ের বাসায় বেড়াতে যাওয়ার পথে ট্রাকচাপায় দুলাভাই ও শ্যালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার খানপুর খান পাড়ার মকবুল হোসেনের ছেলে মোহাম্মদ আলী (৬৫) এবং একই উপজেলার রাজিবপুর গ্রামের আজিজুল হকের ছেলে আজগর হোসেন (৩৫)। তারা সম্পর্কে দুলাভাই ও শ্যালক। আহতের নাম মকবুল আলী (৪০)। তার বাড়িও রাজিবপুর গ্রামে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ থেকে একটি ইজিবাইকে সাতজন নারী-পুরুষ দিনাজপুর শহরের খোয়ারের মোড়ে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। ভোর ৪টার দিকে আব্দুর রহিম মেডিকেলের সামনে ইজিবাইকের চার্জ শেষ হয়ে যাওয়ায় মোহাম্মদ আলী, আজগার ও মকবুল নেমে যান। পরে তিন নারীকে ইজিবাইকে নিয়ে চলে যান চালক।

তিনজন গাড়ির জন্য সড়কের পাশ দিয়ে হাঁটছিলেন। এ সময় দিনাজপুরগামী একটি মালবাহী ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোহাম্মদ আলী ও আজগার মারা যান। পরে গুরুতর আহত মকবুলকে উদ্ধার করে আব্দুর রহিম মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির