,

টি-টোয়েন্টিতে পাকিস্তানের রেকর্ডে ভাগ বসাল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দারুণ এক রেকর্ড গড়ল ভারত। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ৬ উইকেটে জিতে এক বছরে সর্বোচ্চ আন্তর্জাতিক ২০ ওভারের ম্যাচ জেতার রেকর্ড গড়ল ভারত। তারা চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের নজির স্পর্শ করলেও এককভাবে রেকর্ডটি নিজেদের করে নেওয়া সুযোগ থাকছে।

এর আগে ২০১৮ সালে এক পঞ্জিকাবর্ষে ২০টি ম্যাচ জিতে সর্বাধিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ জেতার রেকর্ড গড়েছিল পাকিস্তান। এবার রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল তিন বছর পর রেকর্ডটি স্পর্শ করল।

টিম ইন্ডিয়ার সামনে অবশ্য হায়দ্রাবাদেই সুযোগ থাকছে পাকিস্তানকে টপকে এই রেকর্ডটি এককভাবে নিজেদের নামে করার। পাশাপাশি সিরিজও নিশ্চিত করতে পারবে দলটি। এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রয়েছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ও অস্ট্রেলিয়াতে টি-টোয়েন্টি বিশ্বকাপ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির