,

করোনা টিকার প্রথম ডোজ বন্ধ কবে, জানাল স্বাস্থ্য অধিদপ্তর

news-image

নিজস্ব প্রতিবেদক : করোনা টিকার প্রথম ডোজ আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত গ্রহণ করা যাবে। এরপর আর প্রথম ডোজ দেওয়া হবে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ শনিবার অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে দ্রুত নির্ধারিত সময়ের মধ্যে প্রথম ডোজের ভ্যাকসিন নিতে হবে। অন্যথায় ৩ অক্টোবরের পর আর প্রথম ডোজ নেওয়া যাবে না।

এতে আরও বলা হয়েছে, সরকার আগামী ৩ অক্টোবরের পর আর কোনো ব্যক্তিকে করোনার প্রথম ডোজের টিকা দেবে না। এরপর থেকে দ্বিতীয় ডোজ, বুস্টার বা তৃতীয় ডোজের জন্য উপযুক্ত ব্যক্তিরাই টিকা পাবেন। এর বাইরে টিকা পাবে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরা।

এর আগে গত শনিবার দুপুরে রাজধানীর হোটেল রেডিসন-ব্লুতে আয়োজিত এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশে এখনো করোনা টিকার প্রথম ডোজ নেয়নি প্রায় ৩৩ লাখ মানুষ। এ ছাড়া দ্বিতীয় ডোজ নেয়নি প্রায় ৯৪ লাখ মানুষ। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী করোনা টিকার বিশেষ ক্যাম্প শুরু হবে। ১ম, ২য় ও বুস্টার ডোজ টিকার এ বিশেষ ক্যাম্পেইন কার্যক্রম চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এরপর থেকে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া বন্ধ হয়ে যেতে পারে।

আগামী ১১ অক্টোবর থেকে জেলা ও উপজেলা পর্যায়ে শুরু হবে ৫ থেকে ১১ বছরের শিশুদের কোভিড টিকাদান কার্যক্রম। দেশের ২ কোটি ২৬ লাখ ৩৮ হাজার ৭৩৭ শিশুকে টিকার আওতায় আনা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির