,

ধর্ম নিয়ে ফেসবুকে ‘আপত্তিকর’ পোস্ট, বিশ্ববিদ্যালয়ছাত্র আটক

news-image

নিজস্ব প্রতিবেদক : ধর্ম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘আপত্তিকর’ মন্তব্যের অভিযোগে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক ছাত্রকে আটক করেছে পুলিশ।

আজ শনিবার ভোরে ঠাকুরগাঁওয়ের বীরগঞ্জ উপজেলার ওই শিক্ষার্থীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদির জানান, ওই শিক্ষার্থী ফেসবুকে ধর্ম নিয়ে ‘আপত্তিকর’ পোস্ট করেন। এরপর সমালোচনা শুরু হয়। ভোরে বীরগঞ্জ থেকে তাকে আটক করা হয়েছে। তবে তার বিরুদ্ধে এখনো কোনো মামলা হয়নি। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী জানান, ওই শিক্ষার্থীর বিরুদ্ধে ‌ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ উঠেছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির