,

রাজধানীর বাসে ই-টিকেট চালু

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বাসে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে পরীক্ষামূলকভাবে ই-টিকেটিং পদ্ধতি চালু করেছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

আজ শুক্রবার মিরপুর-১২ নম্বর থেকে ঢাকেশ্বরীগামী মিরপুর সুপার লিংক; ঘাটারচর থেকে উত্তরাগামী প্রজাপতি ও পরিস্থান এবং গাবতলী থেকে গাজীপুরগামী বসুমতি পরিবহনের বাসে এই পদ্ধতিতে ভাড়া আদায় করা হয়।

আগামী রোববার আরও তিনটি রুটে অছিম পরিবহন, রাজধানী পরিবহন ও নূরে মক্কা পরিবহনে ই-টিকেট চালু হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

তিনি বলেন, ‘সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় ঠেকাতে ই-টিকেটিং একটি কার্যকর পদ্ধতি। আজকে পরীক্ষামূলকভাবে চারটি পরিবহনে চালু করেছি, যাত্রীদের কাছ থেকে ভালো রেন্সপন্স পাচ্ছি।’

রাজধানীর প্রতিটি রুটেই নির্দিষ্ট দূরত্ব অন্তর বাস কোম্পানিগুলো ‘চেক পয়েন্ট’ বসিয়ে যাত্রীর হিসাব রাখে। এটাকে পরিবহন মালিক-শ্রমিকদের ভাষায় বলা হয় ‘ওয়ে বিল’। ওই ওয়েবিলের দোহাই দিয়ে সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত টাকা আদায় করা হয় যাত্রীদের কাছ থেকে।

ডিজেলের দাম লিটারে ৫ টাকা কমার পর গত ৩১ অগাস্ট বনানীতে বিআরটিএ কার্যালয়ে বাস-মিনিবাসের ভাড়া পুনঃনির্ধারণ সংক্রান্ত সভা শেষে এই অনিয়ম ঠেকাতে ই-টিকেটিং পদ্ধতি চালুর ঘোষণা দেন পরিবহন মালিক সমিতির নেতা এনায়েত উল্যাহ।

এনায়েত উল্যাহ বলেন, ‘এখন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। আবার মালিক সহজেই দিনের আয়ের হিসাব পাবেন।’

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯