,

বিএনপি কার্যালয়ের সামনে শাওনের প্রথম জানাজা সম্পন্ন

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদল কর্মী শাওনের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় জানাজা শেষে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠন ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা জানায়।

এর আগে সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে ফ্রিজিং ভ্যানে করে শাওনের মরদেহ বিএনপি কার্যালয়ে আনা হয়। জানাজা শেষে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শাওনের মরদেহ নিয়ে ফ্রিজিং ভ্যানটি মুন্সিগঞ্জের উদ্দেশে রওনা হয়।

গত বুধবার মুন্সিগঞ্জের মুক্তারপুরে বিএনপির কর্মসূচি চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে শহীদুল ইসলাম শাওন আহত হন। রাতেই তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে শাওন মারা যান। তিনি মুন্সিগঞ্জের মীরকাদিম পৌর যুবদলের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

এ ঘটনায় আগামীকাল শনিবার ঢাকা মহানগরসহ সারাদেশে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বিএনপি।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির