,

ফের সভাপতি হচ্ছে সমাজকল্যাণ মন্ত্রী, ভারমুক্ত হচ্ছেন মিজু

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ বৃহস্পতিবার। দুপুর ২টায় কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন শুরু হবে।

সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি। সম্মেলনের উদ্বোধন করবেন, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহার হোসেন এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন তথ্য মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় সদস্য হোসনে আরা ডালিয়া, সফুরা বেগম রুমী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ও সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান আহমেদ। সম্মেলনে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি।

সম্মেলনকে ঘিরে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন উপজেলা আওয়ামী লীগ। তবে সম্মেলনে কে সভাপতি আর কে সম্পাদক হচ্ছেন তা নিয়ে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক আলোচনা হচ্ছে।

শোনা যাচ্ছে, সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি আবারও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হচ্ছেন আর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু এবারের জন্য ভারমুক্ত হয়ে সরাসরি সাধারণ সম্পাদকের দায়িত্ব পাচ্ছেন।

 

এ জাতীয় আরও খবর

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী