,

চীন আমাদের জন্য ভয়ানক চ্যালেঞ্জ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার বলেছেন, চীন এখনো আমাদের জন্য ভয়ানক চ্যালেঞ্জ। দুই দেশের সীমান্ত সমস্যা নিয়ে কথা বলতে গিয়ে গত মঙ্গলবার এমন মন্তব্য করেন তিনি। খবর এএনআই

নৌবাহিনীর প্রধান বলেন, সীমান্ত এলাকায় চীন একটি শক্তিশালী চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে। শুধু স্থলভাগই নয়, সামুদ্রিক সীমান্তেও দেশটি নিজেদের উপস্থিতি বাড়িয়ে চলেছে। তিনি আরও বলেন, সম্ভাব্য এই প্রতিপক্ষের সাথে একটি যুদ্ধের শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তার ভাষায়, যদিও উভয় দেশের মধ্যে প্রতিদিন প্রতিযোগিতা চলছে, মাঝে মাঝে শক্তি পরীক্ষাও করা হচ্ছে; কিন্তু সশস্ত্র অ্যাকশনের দিকে না গিয়েও প্রতিপক্ষের সাথে সম্ভাব্য যুদ্ধ কখনোই উড়িয়ে দেওয়া যায় না।

এ ছাড়া ভারতের আরেক প্রতিবেশী দেশ পাকিস্তান নিয়ে তিনি বলেন, অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও পাকিস্তান তার সামরিক আধুনিকায়ন অব্যাহত রেখেছে। তিনি বলেন, ‘আমাদের পশ্চিমে অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও পাকিস্তান তার সামরিক আধুনিকীকরণ অব্যাহত রেখেছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির