,

ফের চমক নিয়ে আসছেন বাঁধন

news-image

বিনোদন প্রতিবেদক : বাঁধন মানেই যেন গল্প আর গেটআপের চমক। রেহানা-রবীন্দ্রনাথ পেরিয়ে যিনি সবাইকে চমকের অপেক্ষায় রেখেছেন বলিউডের ‘খুফিয়া’ দিয়ে। তবে তার আগেই নতুন চমক নিয়ে হাজির হলেন অভিনেত্রী। প্রকাশ্যে এলো বাঁধনের নতুন ওয়েব সিরিজ ‘গুটি’র লুক। যেখানে তাকে দেখা যাবে নতুন অবতারে- ড্রাগ ডিলারের চরিত্রে। চরকির জন্য এই সিরিজ নির্মাণ করছেন শঙ্খ দাসগুপ্ত। প্রধান চরিত্র সুলতানা হচ্ছেন বাঁধন। দেশীয় ওটিটিতে এটাই প্রথম কাজ অভিনেত্রীর। তিনি বলেন, ‘কাজটা আমার জন্য খুব চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। কতটা চ্যালেঞ্জিং- সেটা আসলে দর্শক দেখলেই বুঝতে পারবে। আমি আসলে খুব খুশি আর কৃতজ্ঞ যে, দেশের প্রজেক্টেও নারীপ্রধান চরিত্রের কাজ হচ্ছে।’

‘গুটি’র গল্প প্রসঙ্গে বাঁধন বলেন, ‘গল্পটা শঙ্খ খুব দুর্দান্তভাবে সাজিয়েছেন। তিনি খুবই ব্রিলিয়ান্ট একজন নির্মাতা। একদম ভিন্ন প্লট, ভিন্ন চরিত্র, ভিন্ন ধরনের একটা গল্প ফুটিয়ে তুলতে চেয়েছেন। এখানে আমি সুলতানা নামে একজন ড্রাগ ডিলারের চরিত্রে কাজ করেছি। চরিত্রটা নিয়ে নির্মাতার সঙ্গে দীর্ঘদিন ধরে আলাপ চলেছে। চরিত্রটা অনেক দিন ধরে নিজের মধ্যে ধারণ করছি।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯