,

শাহজালালে কৃষ্ণা ও শামসুন্নাহারের ব্যাগ থেকে ডলার-টাকা চুরি

news-image

স্পোর্টস ডেস্ক : সাফ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন, তবে দেশে পৌঁছেই দুঃসংবাদ শুনতে হলো দলের দুই খেলোয়াড়কে।রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কৃষ্ণা রানী সরকার ও শামসুন্নাহারের ডলার হারিয়েছে বলে অভিযোগ উঠেছে। ছাদখোলা বাসে বাফুফে ভবনে এসে ব্যাগ খুলে তারা ডলার খুঁজে পাননি।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘কৃষ্ণা ও শামসুন্নাহারের ডলার হারিয়েছে বলে জানিয়েছে। কৃষ্ণার ৯০০ ডলার ও বাংলাদেশি ৫০ হাজার টাকা এবং শামসুন্নাহারের ৪০০ ডলার হারিয়েছে। তাদের ধারণা, বাংলাদেশ বিমানবন্দর লাগেজ বেল্ট থেকে এটি হয়েছে।’

গতকাল বুধবার রাতে দুজন বিষয়টি খেয়াল করেছেন। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ অথবা বাংলাদেশ বিমান এয়ারলাইন্সকে এখনো কোনো অভিযোগ জানানো হয়নি। আজ বৃহস্পতিবার দুপুরে ফেডারেশন থেকে বিমানবন্দরে যোগাযোগ করা হতে পারে বলে জানান গোলাম রব্বানী ছোটন।

বাংলাদেশ বিমানবন্দরে এ রকম অর্থ বা মালামাল খোয়ার ঘটনা নতুন নয়। যদিও কৃষ্ণা ও শামসুন্নাহার উভয়ে তালা দিয়েই লাগেজ ব্যাগেজে ডলার রেখেছিলেন। এরপরও এত ডলার লাগেজ ব্যাগে রাখায় সংশ্লিষ্ট অনেকেই বিস্মিত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির