,

দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের বেড়ে ওঠা নিয়েই ‘বীরত্ব’ নির্মাণ

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীতে চিত্রায়িত ‘বীরত্ব’ সিনেমা দর্শকদের সঙ্গে উপভোগ করলেন ছবিটির নায়ক ইমন ও নায়িকা নিপুণ ও পরিচালক সাইদুল ইসলাম রানা। আজ বুধবার বিকেল ৩টায় রাজবাড়ী শহরের সাধনা সিনেমা হলে ছবিটি দেখেন তারা।

ছবির পরিচালক সাইদুল ইসলাম রানা বলেন, ‘আমি রাজবাড়ীর সন্তান হওয়ায় দৌলতদিয়া যৌনপল্লীর শিশুদের বেড়ে ওঠা, জীবনমান, চিকিৎসা নিয়ে ছবির চিন্তা করছিলাম। সেই চিন্তা থেকেই ছবির চিত্রায়ন করা হয়েছে।’

চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘মানুষকে সিনেমা হলমুখী করতে কাজ করা হচ্ছে। শিল্প সমিতির দায়িত্ব নেওয়ার পর থেকে সারাদেশের বিভিন্ন সিনেমা হলে যাচ্ছি। আজ ‘‘বীরত্ব’’ সিনেমা দেখতে রাজবাড়ী আসা। সিনেমাটির বেশির ভাগ শুটিং রাজবাড়ীতে হয়েছে।’

চিত্রনায়ক ইমন বলেন, ‘দৌলতদিয়া যৌনপল্লীর শিশু, বয়স্কসহ সবার চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমি ডাক্তারের ভুমিকায় অভিনয় করেছি। ভালো লেগেছে।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির