,

সাবেক এমপির ছেলের নামে চিত্রনায়িকার অভিযোগ

news-image

বিনোদন ডেস্ক : সিলেটের এক সাবেক সংসদ সদস্যের ছেলে নবাব আলী হাসিব খানের নামে প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছেন ঢাকাই সিনেমার নবাগত চিত্রনায়িকা নিশাত সালওয়ার। আজ বুধবার বিকেলে এক ফেসবুক পোস্টে ‘বীরত্ব’ সিনেমার অভিনেত্রী সালওয়া লিখেছেন, ‘সিলেটের অতি স্বনামধন্য নবাব পরিবারের সন্তান সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস আলী খানের পুত্র নবাব আলী হাসিব খান আমাকে উপর্যুপরি প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। আমার কোনো ক্ষতি হলে তিনি দায়ী থাকবেন।’

তবে সালওয়ার অভিযোগ অস্বীকার করে নবাব আলী হাসিব খান বলেন, ‘সালওয়াকে কোনো হুমকি তিনি দেননি।’

ফেসবুক পোস্টের বিষয়ে জানতে চাইলে সালওয়া বলেন, ‘হাসিবের সঙ্গে তার ছয় মাসের প্রেমের সম্পর্ক চলছিল। কিছুদিন ধরে আমাকে মানসিকভাবে নানা ধরনের চাপ দিয়ে আসছিলেন। কিন্তু সিনেমা মুক্তির পর থেকে আমাকে আরও বেশি চাপ দিচ্ছেন। এখনই আমাকে বিয়ে করতে চান। তাছাড়া আমি কোথায় যাচ্ছি, কী করছি, সবই তাকে প্রতিমুহূর্তে জানাতে হবে এসবসহ নানা মানসিক চাপ। এসব চাপ আমি আর নিতে পারছি না। এ কারণে আমি তার সঙ্গে সম্পর্ক রাখতে চাইনি। এটি শোনার পর থেকে সে আমাকে মেরে ফেলাসহ নানা ধরনের হুমকি দিচ্ছে।’

সালওয়া বলেন, ‘হাসিব হুমকি দিচ্ছেন, তার কাছে নাকি আমার বিশেষ ভিডিও ফুটেজ, স্টিল ছবি আছে। সেগুলো সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেবে সে। আমি আর এসব হুমকি নিতে পারছি না। এর প্রতিকার পেতে হাসিবের পরিবারের সদস্যদের কাছে অভিযোগ দিই। পরিবার আশ্বাস দিলেও কাজ হয়নি।’

তিনি বলেন, ‘প্রেমের বিষয়টি হাসিবের পরিবার জানত। এ ঘটনার পর তার ছোট বোনকে বিষয়টি জানিয়েছি। রাগের মাথায় হাসিব এসব করছে, ঠিক হয়ে যাবে। কিন্তু কোনো কিছুই ঠিক হয়নি। একের পর এক হোয়াটসঅ্যাপে হুমকি দিয়েই যাচ্ছেন।’

আইনের আশ্রয় নেবেন কি না—জানতে চাইলেন সালওয়া বলেন, ‘এসব হুমকির প্রমাণ আমার কাছে আছে। আমি শিগগিরই আইনের আশ্রয় নেব।’

তবে মেরে ফেলার কথা, ভিডিও ফুটেজ, ছবি ছেড়ে দেওয়ার কথা অস্বীকার করে হাসিব বলেন, ‘আমাদের প্রেমের সম্পর্ক। আমাদের দুইজনের ঝগড়া হয়েছে। ঝগড়া হইতেই পারে। আর আমি মেরে ফেলার কে? আমার বাবা রাজনীতি করেন। একটা সম্মান আছে। তা ছাড়া আজ পর্যন্ত আমার নামে কোনো ক্রাইম নাই, পাবেনও না।’

ভিডিও ছাড়ার ব্যাপারে তিনি বলেন, ‘ব্যক্তিগত ভিডিও আমি কাকে দেব, কোথায় ছাড়ব? এটা কোনো দিন হয়?’

হাসিবের অস্বীকারের ব্যাপারে সালওয়া বলেন, ‘এখন এটা বললে তো হবে না। কারণ, হুমকি দিয়ে পাঠানো সব ডকুমেন্ট আমার কাছে আছে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড