,

ছাদখোলা বাসে অসুস্থ ঋতুপর্ণা, নেওয়া হলো হাসপাতালে

স্পোর্টস ডেস্ক : বিমানবন্দর থেকে বাফুফে ভবনের উদ্দেশে রওয়ানা দিয়েছে নারী সাফ চ্যাম্পিয়নরা। তবে ছাদখোলা বাসে উদ্‌যাপন করতে থাকা ফুটবলারদের মধ্যে ঋতুপর্ণা চাকমা অসুস্থ হয়ে পড়েছেন। তার কপালে তিনটি সেলাই লেগেছে।

সংবাদ মাধ্যম থেকে জানা যায়, ফ্লাইওভার দিয়ে যাওয়ার সময় ঋতুপর্ণার কপালে কাঠের বা ধাতব কিছুর খোঁচা লাগে। তাতেই কেটে গিয়ে কপাল থেকে রক্ত বের হতে থাকে তার। তাৎক্ষণিকভাবে গাড়ি থামিয়ে বহরের সঙ্গে থাকা অ্যাম্বুলেন্সে ঋতুপর্ণাকে সিএমএইচে নেওয়া হয়। কপালে তিনটি সেলাই লেগেছে তার।

এর আগে আজ বুধবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১টা ৪০ মিনিটে চ্যাম্পিয়নদের বহনকারী বিমান অবতরণ করে। সেখানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভুঁইয়া, সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ ও অন্য কর্তারা সাবিনা-মারিয়া-কৃষ্ণাদের বরণ করে নেন।

তবে বাসে থাকা ঋতুপর্ণা ঠিক তখনই অসুস্থ হয়ে পড়েন। পরে টিম বাস থেকে তাকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারী দলের গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ উজ্জল।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির