,

দেশে আরও ৬৪১ করোনা রোগী শনাক্ত

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে গত ২৪ ঘণ্টায় ছয়শর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে; নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ শতাংশের কাছাকাছি পৌঁছেছে। এই সময়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩৫১ জনের নমুনা পরীক্ষা করে ৬৪১ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার বেড়ে হয়েছে ১৪ দশমিক ৭৩ শতাংশ, যা আগের দিন ১২ দশমিক ৭৩ শতাংশ ছিল।

নতুনদের নিয়ে দেশে শনাক্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৪৭০ জন। মৃতের মোট সংখ্যা আগের দিনের মতই ২৯ হাজার ৩৪৫ জন রয়েছে।

গত একদিনে ২২০ জন করোনা রোগী সুস্থ হয়ে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬১ হাজার ৪৮০ জন।

নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৫০০ জনই ঢাকা বিভাগের বাসিন্দা।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৫ লাখ ২৯ হাজারের বেশি মানুষ এবং আক্রান্ত ছাড়িয়েছে ৬১ কোটি ৩০ লাখ।

 

এ জাতীয় আরও খবর

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু