,

দুর্গাপূজায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সব ইউনিটকে হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

আজ বুধবার ডিএমপি সদর দপ্তরে আগস্ট-২০২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এমন নির্দেশনা দেন। এসময় তিনি বলেন, ঢাকা মহানগরের পুজামণ্ডপে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে ঘটতে না পারে সেজন্য আমাদের সবাইকে পূজা চলাকালীন পরিশ্রম করতে হবে।

এ বছর পূজামণ্ডপে আনসার সদস্য স্থায়ীভাবে থাকবে। পুলিশকেও পূজা চলাকালীন পূজামণ্ডপে অবস্থান করে দায়িত্ব পালন করার নির্দেশ দেন শফিকুল ইসলাম। ডিএমপি প্রধান বলেন, রাজনৈতিক কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করলে পুলিশ বাধা দেবে না, তবে রাজনীতির নামে যারা আগুন সন্ত্রাস করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, রাজনৈতিক কর্মসূচিতে সংঘাত বাড়ানোর জন্য কিছু মানুষ কাজ করে তাদের বিষয়েও সতর্ক থাকতে হবে। এসব মিছিল-মিটিংয়ে যাতে কোনো ধরনের প্রাণহানির ঘটনা না ঘটে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। গ্রেফতারি পরোয়ানা তামিল, মামলা তদন্ত, চোরাই গাড়ি উদ্ধার, মাদক উদ্ধার ও মুলতবি মামলা নিষ্পত্তির ক্ষেত্রে আরও গুরুত্ব আরোপ করতে হবে। এছাড়া ইভটিজিং প্রতিরোধ ও মাদকবিক্রেতা গ্রেফতারে কাজ করার কথা বলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির