শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের ১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফের জেল হেফাজতে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। বুধবার গরু পাচার মামলায় অনুব্রতকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল। সিবিআই এদিন দাবি করেন, অনুব্রত এতটাই প্রভাবশালী যে জেলে বসেও প্রভাব খাটাতে সক্ষম তিনি। অনুব্রতর আইনজীবীরা জামিনের আবেদন জানালেও, তা খারিজ হয়ে যায়। ফলে পুজোর আগে জেল থেকে বেরনোর সম্ভাবনা নেই কেষ্ট মণ্ডলের।

আগামী ৫ অক্টোবর ও ১৯ অক্টোবর আসানসোল সিজিএম আদালতে এই মামলার শুনানি হবে। ২৯ অক্টোবর সিবিআই আদালত খোলার পর ফের শুনানি হবে।

বুধবার আদালতে সিবিআই-এর আইনজীবী জানিয়েছেন, দুটি এনজিওর সঙ্গে অনুব্রতর জরিত থাকার কথা সামনে এসেছে। খোঁজ মিলেছে ১৫ টি থেকে ১৯ টি নতুন সম্পত্তির। প্রচুর নগদ টাকাও পাওয়া গিয়েছে। এ দিন ফের অনুব্রতকে প্রভাবশালী বলে উল্লেখ করে সিবিআই দাবি করে, জামিন দেওয়া হলে তদন্ত প্রভাবিত হবে।

অন্যদিকে, অনুব্রত সদ্য স্ত্রীকে হারিয়েছেন, তাই মানবিকভাবে বিচার করে জামিন দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন তার আইনজীবী। তার দাবি, তার মক্কেল অসুস্থ, ৬৫-র বেশি বয়স, খাওয়া দাওয়া টয়লেটও স্বাভাবিক নয় বলে জানিয়েছেন তিনি।

অনুব্রতর আইনজীবীর দাবি, এই মামলায় ইতিমধ্যে অনেককেই জামিন দেওয়া হয়েছে। বিকাশ মিশ্র, আবদুল লতিফের কথা উল্লেখ করা হয়েছে। যারা পশুপাখির হাট চালাতেন বলে দাবি, তাদের গ্রেফতার করা হল না কেন, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

উল্লেখ্য, ইতিমধ্যেই এই মামলার তদন্তে বোলপুরের বেশ কিছু জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। একাধিক জায়গা থেকে জমি দখলের অভিযোগ উঠেছে। মঙ্গলবারই বোলপুরে ভারত সেবাশ্রম সংঘ থেকে বেশ কিছু তথ্য সংগ্রহ করে সিবিআই। গরু পাচারের টাকা কী ভাবে খরচ হয়েছিল, তা জানতেই তৎপর কেন্দ্রীয় সংস্থা।

 

এ জাতীয় আরও খবর

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৮ নদীবন্দরে সতর্কতা

চট্টগ্রামের ‘গুয়াংজু বাজার’ রেয়াজুদ্দিন

ইরানে টানা সপ্তম রাতেও মার্কিন হামলা, পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি তেহরানের

বিয়ে শেষে ফেরার পথে মাইক্রোবাস খাদে, শিশুসহ নিহত ২

সংসারের ভার কাঁধে, কাজের আশায় নারীদের ভোরের অপেক্ষা

রক্তক্ষয়ী ১৮ জুলাই: সংঘর্ষ, আগুন আর ইন্টারনেট বিচ্ছিন্নতায় থমকে গিয়েছিল দেশ

‘পানি লাগবে পানি’—মুগ্ধের সেই ডাক আজও স্মৃতিতে, অপেক্ষা বিচারের

মুগ্ধর স্বপ্নের বাংলাদেশ এখনো দেখিনি: যমজ ভাই স্নিগ্ধ

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো, ৭ জন বরখাস্ত

পটুয়াখালীর খামারে কোটি টাকার সাপের বিষ, বিক্রির পথ বন্ধ

মেসিকে ঘিরে স্পেনের বিশেষ পরিকল্পনা

কক্সবাজার সৈকতে টর্নেডো, আতঙ্কে ছুটলেন পর্যটকরা