,

ট্রফি দেশবাসীকে উৎসর্গ করলেন সাবিনা

news-image

ক্রীড়া প্রতিবেদক : সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল কাঠমান্ডু থেকে দেশে ফিরেছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের ফুল দিয়ে গ্রহণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এবং ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের কর্মকর্তারা।

এরপর সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন তাদের এই শিরোপা দেশবাসীকে উৎসর্গ করেন। তাদের এভাবে বরণ করে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ দেন।

সাবিনা বলেন, ‌‘আমাদের এতো সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য অসংখ্য, অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কৃতজ্ঞ এবং গর্বিত। সকলকে ধন্যবাদ। এই ট্রফি বাংলাদেশের সকল মানুষের।’

এছাড়া বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ গোলাম রাব্বানি ছোটন এভাবে নারী দলকে সমর্থন দেওয়ার জন্য এবং তাদের বরণ করে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ দেন। বিমানবন্দরে সংবাদ সম্মেলনে কথা বলেন ফুটবলার সানজিদা খাতুনও। এরপর নারী ফুটবল দল ও স্টাফরা ট্রফি নিয়ে বিজয় মিছিল দিয়ে ছাদখোলা বাসে ওঠেন।

গত সোমবার কাঠমান্ডুতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার সাফের শিরোপা জিতেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শিরোপা জয়ী দলের ফুটবলার ও স্টাফদের জন্য ৫০ লাখ টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এছাড়া বিসিবির সহ-সভাপতি মানিক বিজয়ীদের জন্য ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেছেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির