,

এ বছর জিডিপি প্রবৃদ্ধি ৬.৬ শতাংশ হতে পারে

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি ২০২২-২৩ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (২১ সেপ্টেম্বর) সংস্থাটির ঢাকা কার্যালয়ে ‘এশীয়ান ডেভলপমেন্ট আউটলুক ২০২২’ প্রকাশ করে সংস্থাটি। এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং ভার্চুয়ালি এ তথ্য তুলে ধরেন।

এডিবি জানায়, চলতি ২০২২-২৩ অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৬ শতাংশ হবে। সংস্থাটির মতে, অভ্যন্তরীণ ভোগ ব্যয় কমে যাওয়া, রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহে দুর্বলতায় কমবে প্রবৃদ্ধি। একই সময়ে মূল্যস্ফীতি ৬ দশমিক ৭ শতাংশের পূর্বাভাস দিয়েছে এই সংস্থাটি।

এডিবি কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং জানান, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চিতায় এবং জ্বালানি সংকটের কারণে এ বছর কাঙ্ক্ষিত হারে বিনিয়োগ হবে না। ধীরগতি দেখা দেবে সরকারি বিনিয়োগেও।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির