,

হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালালেন নববধূ

news-image

নিজস্ব প্রতিবেদক : হানিমুনে গিয়ে স্বামীকে মারধর করে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন এক নববধূ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা জিরো পয়েন্ট ফ্রাই মার্কেট সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মনিরুল ইসলাম বরগুনা জেলার কেজি স্কুল সংলগ্ন আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন।

মনিরুল জানান,পাঁচদিন আগে তিনি পারিবারিকভাবে বিয়ে করেন। মঙ্গলবার স্ত্রীকে নিয়ে মির্জাগঞ্জ মাজারে ঘুরতে যেতে চেয়েছিলেন তিনি। কিন্তু তার স্ত্রী কুয়াকাটা যাওয়ার জন্য জেদ করেন। বাধ্য হয়ে স্ত্রীকে নিয়ে কুয়াকাটায় এসে তাজ হোটেলে ওঠেন তিনি। সন্ধ্যায় তিনি স্ত্রীকে নিয়ে সৈকতে ঘুরতে যান। ঘোরাঘুরির পর রুমে ফিরে আসেন।

পরে স্ত্রীর অনুরোধে তিনি আবার সৈকতে যান। সৈকতের জিরো পয়েন্টের ফ্রাই মার্কেটের সামনে গেলে ৪-৫ জন লোক তার ওপর হামলা করে। তিনি মাটিতে পড়ে গেলে তার স্ত্রী হামলাকারীদের সঙ্গে পালিয়ে যান। হামলাকারীদের মধ্যে তার স্ত্রীর সাবেক প্রেমিক ছিলেন বলে দাবি করেন মনির।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ জানান, খবর পেয়ে মারধরের শিকার পর্যটককে উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

‘পরে আমাদের কয়েকটি টিম আশপাশে খোঁজাখুঁজি করে। কিন্তু তার স্ত্রীকে পায়নি। মনিরকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে’, বলেন পুলিশের এই কর্মকর্তা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির