,

সাফ চ্যাম্পিয়নদের ৫০ লাখ টাকা পুরস্কার দেবে বিসিবি

news-image

স্পোর্টস ডেস্ক : নারী সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানায় বাংলাদেশ ক্রিকেটে সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

বিসিবি সভাপতি নাজমুল হাসান এই পুরস্কারের ঘোষণা দিয়ে বলেন, ‘নারী ফুটবল দল তাদের অবিশ্বাস্য পারফরম্যান্স ও ঐতিহাসিক অর্জনে পুরো দেশকে গর্বিত করেছে। তাদের প্রচেষ্টার প্রতি সম্মান ও সমর্থন হিসেবে বিসিবির পক্ষ থেকে আমি দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করছি।’

তিনি আরও বলেন, ‘আমার কোনো সংশয়ই নেই যে, সাফ চ্যাম্পিয়নশিপে এই শিরোপা জয় দেশজুড়ে দেশজুড়ে ছেলে ও মেয়ে ক্রীড়াবিদদের অনুপ্রাণিত করবে এবং নিজ নিজ খেলায় আন্তর্জাতিক সাফল্য অর্জনে আরও তাড়না দেবে।’

হিমালয়ের দেশ জয়ের পর আজ ঘরে ফিরছেন বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ চ্যাম্পিয়ন মেয়েদের নিয়ে আজ বুধবার দুপুর ১টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে তাদের বহনকারী বিমান।

এদিকে, সাবিনা-কৃষ্ণাদের বরণ করে নিতে সকল প্রস্তুতি সেরে রেখেছে বাফুফে। ইতোমধ্যে দলটির জন্য তৈরি করা হয়েছে ফুটবল হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ছাদখোলা দ্বিতল বাস। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) এর ব্যবস্থা করেছে।

বিমানবন্দরে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান। থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবসহ অন্যরা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারাও যাবেন মেয়েদের বরণ করে নিতে, তবে বাফুফে সভাপতি সালাউদ্দিন যাচ্ছেন না বিমানবন্দরে। তিনি বাফুফে ভবনে বরণ করে নেবেন।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন বিমানবন্দরে ফুটবলারদের যৌথভাবে সংবর্ধনা দেবে। সেখানেই সাফজয়ী ফুটবলারদের ফুল দিয়ে বরণের পাশাপাশি মিষ্টিমুখ করানো হবে।

এর আগে গত সোমবার নেপালের দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ৩-১ গোলে উড়িয়ে প্রথমবার সাফে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বাংলাদেশ নারী দল।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না