,

কাশ্মিরে ইমরান হাসমির ওপর পাথর নিক্ষেপ

news-image

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা ‘সিরিয়াল কিসার’ ইমরান হাসমিকে পাথর ছুড়ে মারা হয়েছে। গতকাল সন্ধ্যায় ভারতের কাশ্মিরের পহেলগাঁওতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সন্ধ্যায় কাশ্মিরের পহেলগাঁওতে ‘গ্রাউন্ড জিরো’ছবির শুটিং চলছিল। শুটিং শেষে ইমরান হাসমি পহেলগাঁওয়ের মূল বাজারে ঘুরতে যান। তার সঙ্গে ছবির কিছু কলাকুশলী ছিলেন। বাজারের মধ্যে হঠাৎ অজ্ঞাত ব্যক্তিরা ইমরান ও অন্যদের ওপর পাথর ছুড়ে মারতে শুরু করে।

এ ঘটনায় পহেলগাঁও পুলিশ স্টেশনে মামলা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় ইমরান গুরুতর আঘাত পাননি।

‘গ্রাউন্ড জিরো’ ছবিটি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সেনাদের ওপর নির্মিত। এই ছবির শুটিংয়ে ইমরান ১৪ দিনের মতো শ্রীনগরে আছেন। শ্রীনগরের এসপি কলেজে তিনি শুটিং করেছেন। কথা ছিল ইমরান তার ভক্তদের সঙ্গে দেখা করবেন। কিন্তু কোনো কারণবশত তা সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড