,

কৃষ্ণার কণ্ঠেও আলফাজের সুর

news-image

ক্রীড়া ডেস্ক : হিমালয়ের দেশে ফুটেছে বাংলাদেশের ফুটবলের ফুল। নেপালকে তাদের ঘরের মাঠে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতে ইতিহাস গড়েছেন সাবিনা খাতুনরা। ৩-১ ব্যবধানে নেপালের বিপক্ষে জয়ে জোড়া গোল করেছেন কৃষ্ণা রানী সরকার।

দলকে জোড়া গোল করে জেতানো কৃষ্ণা রানী সরকার আনন্দে যেন কথাই বলতে পারছিলেন না। কেমন অনূভূতি আপনার? এমন প্রশ্নে কৃষ্ণার উত্তরে ২০০৩ সাফ জয়ী দলের সদস্য আলফাজ আহমেদের সুরই যেন ফুটে উঠল তার কণ্ঠে।

কৃষ্ণা বলেন, আমার কেমন অনুভূতি, সেটা ভাষায় প্রকাশ করতে পারবো না, আমি খুব খুশি। ফাইনালে দুই গোল করতে পেরেছি, আমরাই চ্যাম্পিয়ন হয়েছি। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!

দল চ্যাম্পিয়ন, আপনার দুই গোল। কোনটিতে আনন্দ বেশি? কৃষ্ণার জবাব, আসলে দুটিই। সবচেয়ে বড় আনন্দ তো চ্যাম্পিয়ন হওয়াই। তবে ওরা যখন এক গোল দিলো, তখন তো একটু চিন্তা ছিলই। আরেকটি গোল দিতে পারলে তো সমান হয়ে যেতো। ঠিক তখনই আমি গোল করলাম। তাই আমি এতটাই খুশি যে, বলে বোঝাতে পারবো না।’

কৃষ্ণা এর আগেও ২০১৮ সালে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা দলের সদস্য ছিলেন। তবে তিনি জানালেন, এবারের আনন্দটা বেশি। কারণ সিনিয়র পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদাটা আলাদা কিছুই।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির