,

রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতেই সীমান্তে গোলাবর্ষণ : ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব

news-image

নিজস্ব প্রতিবেদক : রোহিঙ্গা প্রত্যাবাসন ঠেকাতেই সীমান্তে গোলাবর্ষণ করে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে মিয়ানমার বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রিয়ার অ্যাডমিরাল (অব.) মো. খুরশেদ আলম। তবে মিয়ানমারের উসকানিতে পা দেবে না বাংলাদেশ বলে জানান তিনি

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে চীন-জাপান ও পশ্চিমা দেশগুলোর কূটনীতিকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, আমরা বিদেশি রাষ্ট্রদূতদের বলেছি বাংলাদেশ হলো পশ্চিমে, দক্ষিণে হলো মিয়ানমার আর্মি আর উত্তরে আরাকান আর্মি তাদের গোলা কোনভাবেই বাংলাদেশে আসার কথা না। কাজেই জিওগ্রাফিক্যালি এটা তো হয় না, যদি কেউ ইচ্ছাপূর্বক না করে। কাজেই ইচ্ছাপূর্বক ভাবে আমাদের এই কনফ্লিক্টে (সংঘাত) জড়ানোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

তিনি বলেন, বিদেশি রাষ্ট্রদূতদের বলেছি আমরা এই প্রচেষ্টায় জড়াবো না। তাই আমরা এই বিষয়টি আপনাদের অবহিত করলাম। আপনারা যে অ্যাকশন নেওয়া মনে করেন সেটা আপনারা করবেন। তারা আমাদের সহায়তার আশ্বাস দিয়েছেন।

মিয়ানমারকে সেনাবাহিনী কর্তৃক কোন বার্তা দেওয়া হয়েছে কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, আমরা সর্ববিস্তরেই মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখতেছি। আমি শুধু এতোটুকুই বলবো আমরা সর্ববিস্তরেই যোগাযোগ রাখতেছি। যাতে করে মিয়ানমার বুঝতে পারে যে এ রকম একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা তাদের জন্য যেমন বিপদজনক, বাংলাদেশ এটি কখনো সঠিকভাবে গ্রহণ করবে না।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির