,

ওপরে নুরজাহান নিচে নুরুন্নাহার, ২ মেয়ের লাশ ওঠালেন বাবা

news-image

নিজস্ব প্র‌তি‌বেদক : দুপুরে খাওয়ার পর বিশ্রাম নিচ্ছিলেন আলী রাঢ়ী। এর মধ্যে দুই মেয়েকে না দেখতে পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় খালের পানিতে নুরজাহানের (৬) লাশ ভাসতে দেখেন তিনি। তাকে তুলতে গিয়ে আরেক মেয়ে নুরুন্নাহার (৪) লাশও পান।

স্থানীয় ইউপি সদস্য মো. ঝন্টু বলেন, আলী রাঢ়ী খেয়া নৌকার মাঝি। তিনি দুপুরে খাওয়ার জন্য বাড়িতে আসেন। খাওয়ার পর শুয়ে বিশ্রাম নেন। এ সময় ওই দুই বোন খাল পাড়ে খেলতেছিল। পরে বিকেল সাড়ে ৩টার দিকে খাল পাড়ে এসে নুরজাহান‌কে পানিতে ভাসতে দেখেন তিনি। খালে নেমে তাকে ওঠানোর সময় নুরুন্নাহার লাশ তার পায়ে আটকে যায়। পরে দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন।

হিজলা থানার ওসি মো. ইউনুস মিঞা বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় দুই বোনের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির